২০০১ সাল থেকে ইউরোপিয় তথ্য-চিত্রপরিচালকদের সঙ্গে কাজ করছেন প্রভাস দাস। ২০১৮র ১৮ ডিসেম্বরের ‘দি টেলিগ্রাফ’ কাগজের একটি প্রতিবেদনে চোখ আটকে যায় তাঁর। প্রতিবেদনে ছবি ছিল একটি, যেখানে জঙ্গলের প্রেক্ষাপটে এক নদীর ওপর দাঁড়ানো একটি লোক এক বৃদ্ধের সঙ্গে কোনও কথা বলছেন। লেখাটি পড়ে জানতে পারেন বাংলার এক লেখক শৈলেন সরকার সাক্ষাৎকার নিচ্ছেন সেই বৃদ্ধের। বৃদ্ধ