মল্ল রাজারা যে শুধুই রাজধানী বিষ্ণুপুরকে মন্দিরে মন্দিরে ভরিয়ে দিয়েছিলেন তা নয়, রাজধানীর বাইরে বৃহত্তর মল্লভূমের বিভিন্ন জায়গায় তাঁরা বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেরকমই একটি বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকার বিক্রমপুর গ্রামের গোপালজিউ মন্দির। সবুজ ধান ক্ষেত আর মেঠো পথ পার করে বিক্রমপুর গ্রামে প্রবেশ করলেই দেখবেন এক সুবিশাল পুকুর। আপনি যদি কৌতূহলী হন তাহলে