এখন প্রশ্ন হলো, গৃহীত পদক্ষেপগুলো কতটা সফল হয়েছিল? প্রথমেই বলা যাক ১৭৭৬-এ হেস্টিংস তাঁর শুরুর সময়ের প্রশাসনের পক্ষে যুক্তি দিতে গিয়ে সেইসব জরুরি পরিস্থিতির বিশেষ উল্লেখ করতেন, যার অধীনে সার্কিট কমিটি তার নীতি প্রণয়ন করেছিল। ১৭৭৬-এর ২৯শে মে, পরিষদের কার্যবিবরণীতে লিপিবদ্ধ একটি নথিতে হেস্টিংস লিখেছেন : “সংখ্যাগরিষ্ঠ দলের ভদ্রমহোদয়গণ রাজস্ব নির্ধারণের জন্য যে পরিকল্পনা গ্রহণ