৩১. যজ্ঞাগুণ্ডা হলেন চারণকবি মুকুন্দ দাস পরিচিত ছিলেন যজ্ঞাগুণ্ডা নামে। তাঁর আসল নাম যজ্ঞেশ্বর দে। ঢাকাজেলার বিক্রমপুরের গুরুদয়াল দে আর শ্যামাসুন্দরীর সন্তান। জন্ম বিক্রমপুরে হলেও যজ্ঞেশ্বরের শৈশব অতিবাহিত হয় বরিশালে। মধ্যবিত্ত পরিবার। গুরুদয়াল ডেপুটির আর্দালির চাকরি করেন। আঠাশ বছরে শ্যামাসুন্দরীর প্রথম সন্তান যজ্ঞেশ্বরের জন্ম। শ্যামাসুন্দরী মনে করতেন এই সন্তান মহাদেবের দান। তাই তাঁর নাম দিলেন