আধুনিক বিশ্বে সময়কে আমরা সাধারণত একটি নিরপেক্ষ, সর্বজনীন ও অবশ্যম্ভাবী প্রবাহ হিসেবে বিবেচনা করি। গ্রিনিচ মান সময় (জিএমটি) কিংবা ভারতীয় মান সময় (আইএসটি) আমাদের কাছে সময় গণনার স্বাভাবিক, প্রায় ‘প্রাকৃতিক’ একক। কিন্তু মার্ক রিফকিন বিয়ন্ড সেটলার টাইম [Mark Rifkin, Beyond settler time : temporal sovereignty and indigenous self-determination] গ্রন্থে দেখিয়েছেন, সময়ের এই ধারণা মোটেও নিরপেক্ষ