পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের পূর্ববর্তী অমাবস্যার দিনটিকে ‘মহালয়া’ বলাহয়— কেন? এই ব্যাপারে শাস্ত্র এবং পন্ডিতদের মধ্যে মতবিরোধ আছে। যে যার মতো করে ব্যাখ্যা করেছেন— ‘নানা মুনির নানা মত’। তবে ব্যাকরণে ‘মহ’ শব্দটির দুই অর্থ পাই। ‘মহ’ বলতে বোঝায় পূজা, আবার ‘মহ’ বলতে বোঝায় উৎসব। আবার মহালয় বলতে বোঝায় মহান+আলয় = মহালয়। তার সঙ্গে স্ত্রীকারান্ত ‘আ’