‘লুচির কোলে পড়ল চিনি, যেন শ্যামের কোলে সৌদামিনী।।’ গানটি প্রচলিত, গীতিকার অজানা। কিন্তু তিনি যে কত উচ্চ স্তরের লুচিরসিক, তা তাঁর উপমাই বুঝিয়ে দেয়। লুচির সৌরভে ম-ম করছে লুচিবিলাসী বাঙালীর সাহিত্য, ছায়াছবি, গান । কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শীতকালের প্রত্যেক শনিবারে তাঁর বাড়িতে বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করতেন পদ্য লিখে। ‘ফুলকো লুচি ভাজা কপি/ মাংস থাবা থাবা/ খাবে