“শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়িঘোড়ার বিরাম নাই, ফিরিওয়ালারা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে …..” “গোরা” উপন্যাসের শুরুতেই পাই কলকাতার রাস্তায় দৈনন্দিন ব্যস্ততার টুকরো ছবি, আর তার মধ্যে রয়েছে ফিরিওয়ালাদের হাঁকডাক। কালের প্রবাহে প্রগতির গতিতে হারিয়ে গেছে অনেক কিছুই। যদিও কবি বলেন, “যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো