অক্টোবর, ১৮৫৩। ইউরোপের কৃষ্ণসাগরের চার পাশের দেশগুলো প্রচণ্ড শীতে ঠক ঠক করে কাঁপছে। তার মধ্যেই চলছে জারের বিরুদ্ধে প্রবল যুদ্ধ। ফ্রান্স, ব্রিটেন, তংকালীন অটোমান সম্রাজ্যের সম্মিলিত শক্তি। এই যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ নামে খ্যাত। হাসপাতালগুলি ভরে উঠেছে অসুস্থ সৈনিকে। হাজার হাজার সৈনিক প্রতিদিন মারা যাচ্ছে। এখানে সেখানে পড়ে আছে নিথর দেহ। একদিকে মাটি দখলের লড়াই, আর