জলবায়ু পরিবর্তন পৃথিবীতে ৫৮ শতাংশ ছোঁয়াচে রোগ সংক্রমণ বাড়াচ্ছে। এর মধ্যে সাধারণ জলবাহিত রোগ থেকে প্লেগের মত মারাত্মক রোগও রয়েছে বলে চিকিৎসাবিজ্ঞানীদের এক নতুন গবেষণায় জানা গেছে। গবেষণার ফলাফল চমকে ওঠার মত। মানুষের ৩৭৫ রকম অসুখের প্রায় ২১৮টিকে প্রভাবিত করছে জলবায়ু পরিবর্তন। অর্থাৎ এগুলির বাড়া কমার সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঘনিষ্ট সম্পর্ক আছে। যেমন বন্যার ফলে