আজ ৩ অক্টোবর বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম নলজাতক (টেস্ট টিউব বেবি) দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়ালের জন্মদিন। দুর্গা একজন সাধারণ মেয়ে হলেও, দুর্গার ওই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার ব্যাপারটা সাধারণ ছিল না। যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে দুর্গার জন্ম হয়েছিল তা আজ থেকে ৪০ বছর আগে কল্পনাই করা যেত না। অবাস্তবকে বাস্তবে রূপদান করার জন্য যে