ট্রেড এন্ড কমার্সিয়াল অর্গানিজেশন ইন বেঙ্গল ১৬৫০-১৭২০, উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পঞ্চম অধ্যায় বাংলার কোম্পানির বিনিয়োগের সমস্যা বিনিয়োগের ঘাটতি মেটাবার জন্যে প্রথমের দিকে ব্রিটিশ কোম্পানি ইওরোপিয় পণ্যের সঙ্গে দেশি জিনিস বদল করত। অধিকাংশ সওদাগর তাদের বিদায়ের অর্ধেক ইওরোপিয় বস্তুতে নিত এবং কিছু দেশি জিনিসের সঙ্গে বদল করত। কিন্তু দেশিয় ব্যবসায়ীরা