বিদ্যাসাগর ও কার্ল মার্ক্স সমসাময়িক মনীষী। বিদ্যাসাগরের জন্ম ১৮২০-র ২৬ সেপ্টেম্বর, মৃত্যু ১৮৯১-এর ২৯ জুলাই। কার্ল মার্ক্সের জন্ম ১৮১৮-র ৫ মে, মৃত্যু ১৮৮৩-র ১৪ মার্চ। এই দু-জন মনীষীর কাজের ক্ষেত্রে আর্তের সেবা ও সম্পদের সমবন্টন বিরাট ভূমিকা নিয়েছে। বিদ্যাসাগরের বিশাল উইলে যেমন ভৃত্যের জন্যে মাসোহারার ব্যবস্থা আছে, তেমনই নিজের স্ত্রী দীনময়ী ও ভাইদের জন্যেও ব্যবস্থা