পরপরই গভীর নিম্নচাপ। গত কয়েক দিন প্রবল বৃষ্টি। বন্যার ভ্রুকুটি। আরামবাগের ছ’টি ব্লকের নিচু এলাকা জলমগ্ন। ক্ষতি সবজি ও আমনধান চাষে। চিন্তায় চাষিরা। চলছে ক্ষতিগ্ৰস্ত এলাকায় ড্রোনে নজরদারি এবং খানাকুলে পারাপারের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার ভোর থেকেই শুরু হয় ভারী বর্ষণ। একটানা বৃষ্টি হওয়ায়, আরামবাগ শহর-সহ ছ’টি ব্লকের বিভিন্ন