সালটা ১৮৯৮। জানুয়ারি মাসের ২৮ তারিখ। ‘মো্ম্বাসা’ জাহাজে ইংল্যান্ড থেকে রওয়ানা হয়ে এই দিনই কলকাতা পৌঁছান মার্গারেট, ‘ভারতের নিবেদিতা’ হবার জন্য। খিদিরপুর ডকে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। প্রথমে কিছুদিন ৪৯ পার্ক স্ট্রিটে একটি বাড়িতে থাকেন তিনি। তারপর ২৭ ফেব্রুয়ারি ভারতে এসে প্রথম দক্ষিণেশ্বর দর্শন করেন মার্গারেট। একই দিনে পরিচিত হন অঘোরমণি