আদিমযুগ থেকেই জীবনযাত্রার উপর সূর্যের প্রভাব মানুষ অনুধাবন করে আসছে। তিনিই একমাত্র দেবতা যাঁকে প্রত্যক্ষ করা যায়। ভারতে সূর্য্যোপাসনার প্রধান উৎসবের নাম ছট পূজা। পুজায় সূর্য এবং তাঁর পত্নী ঊষার (ছটী মাঈ) উপাসনা করা হয়। ‘ছট’ শব্দটির অর্থ ছটা বা সূর্যের রশ্মি যা আমাদের দৃষ্টি শক্তির গভীরতায় নিমগ্ন। ছট পূজায় মূর্তি উপাসনা করা হয়না। অস্তাচলগামী