বাদশা আকবরের রাজত্বকালের শেষ, ১৬০৬ সাল থেকে সম্রাট জাহাঙ্গীরের শুরু। এই সমসাময়িক সময়ে সুতানুটির উত্তর সীমানার পরেই ছিল ভয়াবহ জঙ্গল আর শ্বাপদেভরা অজচিত্রপুত্র গ্রাম। এখানেই তখন বাস করত চিতে ওরফে চিত্তেশ্বর রায়। সেকালের বিখ্যাত ভয়ঙ্কর ডাকাত, যার নাম শুনলে ভয়ে কাঁপত গাঁ-গঞ্জের লোক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে একটি গ্রাম ছিল বলে উল্লেখ করা হয়েছে চিৎপুরকে।