‘শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’-কে যদি এ যুগের সর্বোচ্চ ধর্ম সাহিত্য অভিধায় ভূষিত করা যায়, তাহলে সেটাই সম্ভবত প্রকৃত সত্যকে ধারণ করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ যাঁর মধ্যে লক্ষ্য করেছেন বহু সাধনার ধারার মিলন, শ্রী অরবিন্দ যাঁকে অনন্তের স্রোতোধারার সাক্ষীপুরুষরূপেই শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিখ্যাত ফরাসি সাহিত্যিক রোমাঁ রোলাঁ যাঁর সম্বন্ধে লিখেছেন, ‘ত্রিশ কোটি নরনারীর দুই সহস্রব্যাপী আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ