কালীপ্রসন্ন সিংহর হুতোম প্যাঁচার নকশায় আছে, ‘ব্যোম কালী কলকাত্তাওয়ালী’ লব্জটি। বস্তুত প্রাচীন কলকাতার কালীক্ষেত্র নিয়ে আলোচনায় ‘ব্যোম কালী কলকাত্তাওয়ালী’ আসবেই। কলকাতার বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছড়ানো ভূখণ্ড হল কালীক্ষেত্র। এখানে কালীপূজার বাহুল্য বরাবরই। তা, কালীর আগে ব্যোম তথা আকাশ কেন? জানতে হলে আমাদের যেতে হবে কালীপূজার একদিন আগের ভূতচতুর্দশীতে। ভূতচতুর্দশীর সঙ্গে ভূতের কোনও সম্পর্ক নেই।