১৭৬১-তে, মুঘল সম্রাট শাহ আলম দিল্লি অভিমুখে যাত্রা করার সময়ে সম্রাটের “শাহী অশ্বের অনুচর” (in attendance on the stirrup) হিসেবে গর্বিত সঙ্গী মেজর কার্নাক, মুঘল সম্রাটকে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। তাঁর প্রস্তাব ছিল, কোম্পানি যদি বাংলা সুবায় আদায় করা রাজস্বের ভাগ থেকে সম্রাটের প্রাপ্য একটা অংশ নিয়মিত দিল্লিতে পাঠানোর বিষয়টা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়,