বাউল কথাটা থেকে থেকেই অনেক কিছুর আগে উড়ে এসে জুড়ে বসে। বাউল তত্ত্ব ও ভাবনায় উদাস হওয়ার মত কোন জায়গাই নেই। তবুও জ্ঞান হওয়ার প্রায় পর থেকেই শুনে আসছি ‘উদাস বাউল’। তারপর আছে ‘বিবাগী বাউল’। একদা সিনেমা, থিয়েটার, যাত্রায় যার কাজই হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে ‘ভোলা মন’ ডাক ছেড়ে কিছু না কিছু গেয়ে ওঠা। এরপর