মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় রাজস্থানের কোটা থেকে বাংলায় ফিরলেন পড়ুয়ারা। বুধবার ২৯ এপ্রিল বিকেলে কোটা থেকে রওনা হয়েছিল ৯৫টি বাস, ২৩৬৮ জন পড়ুয়াকে নিয়ে। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় ২৭টি বাস। প্রথম বাসটি বিকেল ৩টে নাগাদ শিলিগুড়ির কাওয়াখালিতে পৌঁছায়। বাস থেকে নামার পর প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হয়। পড়ুয়াদের হাতে গোলাপ ফুল তুলে দেন মন্ত্রী গৌতম দেব।