সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা পঞ্চম অধ্যায় ব্যবসায়ী শাসক সম্বন্ধ সপ্তদশ শতকের শুরুর সময়ের এশিয় ব্যবসা জগত বিষয়ে অনন্য আখ্যানে J.C. van Leur ছোট ব্যবসায়ী এবং হকারদের (peddler) কর্মকাণ্ড বিশদে আলোচনা করেছেন। তিনি বলেছেন কিভাবে হকার সমাজ এশিয়ার বিশাল এলাকাজুড়ে বাণিজ্যিক পণ্য বিতরণের বিপুল বাণিজ্য জাল তৈরি করেছিলেন, যদিও তিনি ভারত এবং চিনের