সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা তিন.দুই. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সুজাউদ্দিন ব্রিটিশ আমলাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন, তিনি ব্রিটিশ কোম্পানির আমলাদের ফরমানের শর্ত অমান্য করার বেআইনি কাণ্ডকারখানায় অবাক হয়ে যাচ্ছেন; কোম্পানির আমলারা কি মনে করছে, ফরমান হাতে থাকলেই ইচ্ছে অনুযায়ী, তাদের যা মনে আসে সে সব পণ্য নিয়ে দেশিয় বাণিজ্য করার