চতুর্থ অধ্যায় ধর্মীয় জীবনে সমবায়িক উদ্যম সাত বৌদ্ধ সংঘের বহু সঙ্গঠন সংঘের সদস্যদের মনে সমবায়িক মনোভাব জাগিয়ে রাখার কাজ করত। এ প্রসঙ্গ আলোচনায় সর্ব প্রথম স্থানীয় ভিক্ষুদের নিয়মিত সম্মিলন চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটি বিশেষভাবে উল্লেখ করতে হয়। সংঘ তৈরির প্রথম দিককার সময়ে বুদ্ধদেবের নির্দেশ ছিল, মাসের প্রত্যেক পক্ষের ৮, ১৪ এবং ১৫তম দিনে ভিক্ষুদের একযোগে মিলিত