৩৮. অভিমন্যু ডাঃ সুভাষ মুখোপাধ্যায় ১৯৮১ সালের ১৯ জুন। শিক্ষিকা নমিতা মুখোপাধ্যায় স্কুল থেকে বাসায় ফিরলেন। তাঁর বাসা কলকাতার দক্ষিণ অ্যাভিনিউএর এক বহুতলে। ছয়তলার একটি ফ্ল্যাটে। স্বামীকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছেন নমিতা। তাঁর স্বামী ডাক্তার। তাঁর একটি আবিষ্কার নিয়ে গোলমাল হচ্ছে। স্বীকৃতি না দিয়ে প্রশাসন এবং ঈর্ষানলে দগ্ধ কিছু সহকর্মী তাঁকে নানাভাবে উত্যক্ত করে চলেছে।