দক্ষিণপশ্চিম সীমান্তবাংলার প্রাণের পরব ‘জাওয়া-করম’। ভাদ্র মাসের প্রতি সন্ধ্যায় দক্ষিণপশ্চিম সীমান্ত বাংলার বেশিরভাগ এলাকায় মেয়েদের গলায় যে গান শোনা যায় তা তাদের প্রাণেরই স্পন্দন। সঙ্গে চলতে থাকে নাচও। ঘড়ির কাঁটার বিপরীতে হাত নেড়ে নেড়ে তালে তালে পা ফেলে কোমর দুলিয়ে সামনে এগিয়ে আবার কিছুটা পিছিয়ে ছন্দোময় গতিতে গানের সঙ্গে এই নাচ চলতে থাকে। যা ‘জাওয়া