করোনা-সতর্কতার জেরে ২৬ মার্চ অবধি মুলতবি হয়ে গেল মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন। সোমবার ১৬ মার্চ আস্থা ভোট করাতে বলেছিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। যদিও তিনি এদিন অধিবেশন শুরুতে বক্তব্য রাখেন। বিধায়কের উদ্দেশে তিনি বলেন, সকলের উচিত মধ্যপ্রদেশের গরিমা অক্ষুণ্ন রাখতে সংবিধান অনুসরণ করেই চলা। রাজ্যপালের ভাষণের পরেই করোনা-সতর্কতার জেরে মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন ২৬ মার্চ অবধি মুলতবি করে