হাওড়ার পুর নির্বাচনে এবারে কি ফাঁকা মাঠে গোল দেবে তৃণমূল কংগ্রেস? পরিস্থিতি সম্ভবত সেদিকেই যাচ্ছে। কারণ, শিল্পনগরীতে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পুরসভার ভোটে গভীর অন্তর্ঘাতের আশঙ্কা করছে দলেরই শীর্ষ নেতৃত্বের একাংশ। এবং এর সুফল নিশ্চিতভাবেই ভোগ করবে তৃণমূল কংগ্রেস। আসলে জেলার বিজেপি সংগঠনে এতদিন ধরে যাঁরা লাঠি ঘুরিয়েছেন, যাঁদের ইচ্ছাই ছিল