ভালো ওষুধ তেঁতো হয়। যা রোগীকে খাওয়াতে হয় জোর করে। যে রোগী জোর করলেও খেতে চায় না, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে সেই রোগীই চেয়ে খেতে চায় সেই ওষুধই। রাজা রামমোহন রায় ভারতবর্ষের পক্ষে সেই তেঁতো ওষুধ। আজ থেকে ২৩০ বছরেরও আগে যিনি হিন্দু সমাজে বলেছেন মূর্তিপুজো মিথ্যে। বেদ থেকে উপলব্ধি করে যিনি কুসংস্কারে ডুবে থাকা, জাতপাতে