করোনা-উত্তর পরিসরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি নিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের প্রতিবাদ ও দাবিদাওয়াকে কেন্দ্র করে আন্দোলন, অবস্থান, ঘেরাও প্রভৃতি খবরের শিরোনামে উঠে আসছে এবং তা নিয়ে সারা রাজ্য জুড়ে চর্চার পরিসর শুরু হয়েছে, তা একেবারেই অভিনব হলেও অপ্রত্যাশিত নয়। এমনিতে অনলাইন-অফলাইনের পরীক্ষা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে। তার ওপরে কীভাবে তার সমাধান হবে, তা নিয়েও উত্তেজনাকর পরিস্থিতি