অনেক তো হল। স্বাধীনতার পর পার হয়ে এলাম এতগুলো বছর। অনেক দেখা হল কুস্তি আর ডিগবাজি আর লেংগিবাজি। উত্তর-দক্ষিণ, ডান-বাম, গরমপন্থী-নরমপন্থী, ধর্মনিরপেক্ষতাবাদী-হিন্দুত্ববাদী, লাল-নীল-সবুজ-গেরুয়া অনেক দেখলাম। অনেক তর্ক, অনেক আলোচনা, অনেক পরিসংখ্যান, অনেক মতাদর্শ, অনেক নির্বাচনী লড়াই, অনেক প্রতিশ্রুতি। তবু তো গেল না বৈষম্য আর বিভাজন। সে সব রয়েই গেল ভোটব্যাঙ্কের গোপন টানে। নারী ও পুরুষের,