বেশ কয়েকবছর আগে দূরদর্শনের একটি তথ্যচিত্রে প্রথম জেনেছিলাম জঞ্জিরা দুর্গের কথা। তারপর প্রায় বছর দশেক আগে গুজরাটে বেড়াতে গিয়ে গীর যাবার পথে দেখি কিছু অন্যরকম কালো মানুষ। তাদের একেবারেই আমাদের দেশীয় আদিবাসী অথবা ট্যুরিস্ট বলে মনে হচ্ছিল না। আমাদের চালককে জিজ্ঞাসা করাতে সে বলল, এরা এখানকার স্থানীয় মানুষ, এরা সিদ্দি নামে পরিচিত। তথ্যচিত্রে দেখা জঞ্জিরার