এর আগের লোকসভা নির্বাচনে তৈরি হয়েছিল সেই আশ্চর্য জাদুমন্ত্র : মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি থাকলে সব অসম্ভব সম্ভব হবে। বালাকোট স্ট্রাইকের পরে দেশভক্তির আবেগকে কাজে লাগিয়ে তৈরি হয়েছিল সেই আশ্চর্য স্লোগান : মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এটি নরেন্দ্র মোদির জাদুকর ইমেজ। ইনিই পারবেন। কালোকে সাদা করতে, নকলকে আসল করতে, দেশকে সোনায় মুড়ে