শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখার্জির কন্যা সারদার সাধারণ মানবীরূপ থেকে অসাধারণ দেবী রূপ-এ উত্তরণ, সাধারণ এক গ্রাম্যরমণীর আবরণ ভেদ করে যথার্থই বিশ্বজননীতে রূপান্তর আধুনিক কালের ধর্ম আন্দোলনের ইতিহাসে এক মহান অলৌকিক ঘটনা হিসেবেই চিহ্নিত। এই দেবী-মানবীই জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে শ্যামাসুন্দরীর কোল আলো করে। মা শ্যামাসুন্দরী সারাক্ষণ কন্যা সারদাকে (আদর করে ডাকতেন