ব্যবধান টা ৫ বছর ২৭ দিনের। ২০১৫ সালের ২১ ডিসেম্বর নন্দীগ্রাম থেকেই ২০১৬-র বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর ১৮ জানুয়ারি সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূলের প্রথম প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রীমো। বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনীতির অলিন্দে মাঠে ঘাটে সাড়া পড়ে গিয়েছে। গত বিধানসভা