এই রচনার শুরু থেকে শেষ পর্যন্ত এই শব্দগুলি ব্যবহার করলে বেশ মানাত pre-social, transhistorical, নিদেনপক্ষে ‘death of the subject’ অথবা ‘dialectical relationship’। সারস্বতজীবনে দেখেছি, কুলীন স্থানগুলিতে যদি গোটা বক্তব্যের মধ্যে মাঝে-মাঝেই এই সব শব্দের অনুপ্রবেশ ঘটিয়ে কথা বলা যেত, তা হলে শ্রোতাকুলের মধ্যে বেশ একটা ভয়-মিশ্রিত শ্রদ্ধা জেগে উঠত। তবে কিনা সেখানে অসীম দুরধিগম্যতার মধ্যে