এর থেকে নিন্দনীয় ঘটনা আর কী ঘটতে পারে জানা নেই। অন্যদিকে ঘটনাটি যতখানি পৈশাচিক ততধিক মর্মান্তিক। কেবল তাই নয়, কর্ণাটকের বেলাগাভি জেলার সৌন্দত্তি তালুকের হুলিকট্টির একটি সরকারি স্কুলে গত ১৪ জুলাই যে ঘটনা ঘটেছে তা সভ্য যুগে কীভাবে ঘটে তা নিয়েও হাজার প্রশ্ন থেকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় স্কুলের প্রধান শিক্ষক ধর্মে মুসলমান হওয়ায় তাঁকে