বাংলায় দেবী জগদ্ধাত্রীর পুজো হয় দুর্গাপুজোর ঠিক একমাস পর, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা যেমন বিশেষভাবে নজর কাড়ে, তেমনি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিমা দর্শনার্থীদের হৃদয় জয় করে। করবে নাইবা কেন? বিশ্বের দরবারে কৃষ্ণনগর যে তার মৃৎশিল্পের জন্যই