রাজ্যপালের সঙ্গে সরকার ও শাসকদলের সংঘাত এ রাজ্যে একটি ট্র্যাডিশন বলা যায়। বাম জমানায় গোপালকৃষ্ণ গাঁধী থেকেই সেই ট্র্যাডিশনের শুরু বলা যায়। তার পর এম কে নারায়ণন হয়ে কেশরীনাথ ত্রিপাঠী— রাজভবনের অধিকার নিয়ে সমানে বিতর্ক চলছে। সংঘাত প্রকাশ্যে এসে পড়ে তখনই যখন রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যের প্রশাসনিক কাজে ‘নাক গলান’। প্রসঙ্গত ২০২০ জুলাই মাসে