শনিবার থেকেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধ। বহুদিন পর রাজ্যের ভোটে দেখা যাচ্ছে প্রকৃত অর্থেই হাড্ডাহাড্ডি লড়াই। এবার এ লড়াই মূলত দুটি দক্ষিণপন্থী দলের মধ্যে। এটা আর কংগ্রেস বনাম বামের লড়াই নয় কিংবা তৃণমূল বনাম সিপিএমের। এ লড়াই তৃণমূল বনাম বিজেপির। এ লড়াই মূলত তৃণমূলের গত এক দশকের কাজের অগ্নিপরীক্ষা। অন্যদিকে বিজেপিকেও বাড়তে হলে