করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করতেও কার্পণ্য করছে মোদী সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন রাজ্যের প্রাপ্য আটকে রাখা টাকা অবিলম্বে মেটাতে এবং আর্থিক প্যাকেজ দেওয়ার দাবিও জানিয়েছেন। মোমবাতি জ্বালাও ঘোষণার পর রাজ্যগুলির জন্য যে ঘোষণা হলো তাতে দেখা যাচ্ছে, যেখানে সমুদ্র লাগে সেখানে এক ঘটি জল এলো! ১৪টি রাজ্যের জন্য এদিন বরাদ্দ