ভারতের স্বাধীনতা প্রাপ্তির ঠিক পরে বর্ণব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আঘাত হানা যায়নি। গান্ধি অস্পৃশ্যতা বিরোধী কিছু আন্দোলন করলেও তাঁর প্রধান লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। তিনি হয়তো ভেবেছিলেন, জাত-পাত, বর্ণব্যবস্থা নিয়ে বেশি উদ্যম দেখালে সমগ্র দেশের ভারতীয় হয়ে ওঠার প্রক্রিয়াটা ধাক্কা খাবে। তখন উচ্চ বা নিম্ন বর্ণের মানুষদের একাংশ স্বাধীনতা আন্দোলনের বাইরে চলে যেতে পারে। জাত-পাতের থেকেও