আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে ফের সুর চড়া করতে চলেছেন কৃষকরা। আসন্ন বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন সংসদ ভবন ঘেরাও করে বিক্ষোভ-আন্দোলনের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি। সংযুক্ত কিষান মোর্চা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, বাদল অধিবেশন শুরুর তিনদিন পর, অর্থাৎ ২২ জুলাই থেকে অধিবেশনের শেষদিন পর্যন্ত প্রতিদিন অন্তত ২০০ জন করে কৃষক পার্লামেন্টের বাইরে