‘সংস্কৃতি’ মানে যদি কৃষ্টি বা Culture হয়, তবে গ্রাম বাংলার এক একটা হাট সংস্কৃতির এক একটা অঙ্গ। ‘সংস্কৃতি’ শব্দটির ব্যুৎপত্তি সম্-√কৃ+ক্তি(তি), যার অর্থ সংস্কার বিশুদ্ধিকরণ বা অনুশীলন লব্ধ দেহ-মন-হৃদয় ও আত্মার উৎকর্ষ বা কৃষ্টি। ইংরেজি ‘Culture’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল ‘সংস্কৃতি’, যা ল্যাটিন শব্দ ‘Cultura’ থেকে এসেছে। যার অর্থ এক কথায় কর্ষণ বা চাষ করা