ঐতিহ্য আর মিশ্র সংস্কৃতির মিশেল, এই নিয়েই শিল্পাঞ্চলের রথযাত্রা উৎসব। এইরকমই এক রথযাত্রার উৎসব হয় পশ্চিম বর্ধমানের অণ্ডালে। উখড়ার জমিদার পরিবার হন্ডাদের শতাব্দী প্রাচীন রথ। এই রথে অধিষ্ঠান করেন কুলদেবতা গোপীনাথজী। পরিবারের সদস্যরা জানান রথ শুরু হয়েছিল ১২৫৭ বঙ্গাব্দে। হান্ডা পরিবার কিন্তু বঙ্গ সন্তান নন, এই পরিবারের পূর্বপুরুষরা এসেছিলেন লাহোরের মচ্ছিহাটা থেকে, ব্যবসা সূত্রে, পরবরতী