ইতিহাসের সাল তারিখের হিসেবের আগের দিনগুলো বড়ই ধোঁওয়া ধোঁওয়া। বিচ্ছিন্ন। তার তল পাওয়া ভার। কেমন ছিল সেই সময়ের মানুষগুলো? তারাও বুঝি গান গাইত! আপন মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকত কি তারা পাথরের গায়ে? বাদামির গুহায় নাকি ছিল সেসব ছবি এককালে। তাদের শিকার করার উল্লাস। যূথবদ্ধ জীবনের খুশি। নাচের ভঙ্গিমা। চারপাশে ঘিরে থাকা পশুপাখির দল। কিন্তু